২৪ ঘণ্টায় শনাক্ত ২৬১, মৃত্যু ২২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২১, ১৬:২০ আপডেট : ১৫ মে ২০২১, ১৮:১৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৬১ জন, আর মৃত্যু হয়েছে ২২ জনের। গত ১৩ মাসের মধ্যে শনাক্ত এত নিচে নামেনি। গত বছরের ১৫ এপ্রিল শনাক্ত হয়েছিলেন ২১৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন।

শনিবার (১৫ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছেন মোট ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন এবং মোট মারা গেছেন ১২ হাজার ১২৪ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬৮৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৫৮টি। এ পর্যন্ত ৫৭ লাখ ২ হাজার ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৬ দশমিক ৯৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৮ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ৫২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং নারী ৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৭৭৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৪৫ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ২২ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১৩ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন। 

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা