বাংলাদেশ আজ ‘উপচেপড়া ঝুড়ি’র দেশ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৬:১৯আপডেট : ১৭ মে ২০২১, ১৬:৪৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশকে একসময় অনেকেই বলতো তলাবিহীন ঝুড়ির দেশ। আজ সেই নাম পাল্টে বাংলাদেশ হয়েছে উপচেপড়া ঝুড়ির দেশ।’ সোমবার (১৭ মে) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আজ ঐতিহাসিক ১৭ মে, বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে ঝড়-বৃষ্টি ছিল। আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম, “ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে”। আমরা কতখানি তাঁর সঙ্গে থাকতে পেরেছি জানি না। তবে তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে থেকেছেন সর্বক্ষণ।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরার পর থেকে সাধারণ মানুষের কাছে ছুটে বেড়িয়েছেন। ছুটে বেড়াতে গিয়ে ষড়যন্ত্রকারীরা তাঁকে বহুবার বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টাও করেছেন। কিন্তু সাধারণ মানুষের দোয়ায় ও আল্লাহর রহমতে তাঁর নেতৃত্বাধীন সরকার টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই শুভ দিনে আমাদের আরও দুটি সুসংবাদ দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। ২০২০-২১ অর্থবছরে সেই মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে। ঐতিহাসিক দিনে এটা সুসংবাদ বটে, কেননা করোনা মহামারিতে বিশ্বের বহু দেশ যেখানে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সেখানে বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন। আরেকটি সুসংবাদ হচ্ছে, ২০১৯-২০ অর্থবছরে আমাদের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩২৮ কোটি টাকা; আর ২০২০-২১ অর্থবছরে জিডিপির আকার দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা।’

দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন। তা না হলে এত অপকর্মের পরও বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিন পেতেন না। বাংলাদেশের বিচার বিভাগ কতটা স্বাধীন এটাতেই প্রমাণ হয়, সরকারের সাবেক এমপি-মন্ত্রীদের কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় এবং তাদের সাজাও হয়। স্বাধীন না হলে এটি হতো না। বিএনপি মহাসচিবের এই অভিযোগ তার ধারাবাহিক বক্তব্যের অংশ।’

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদ করছে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি খুবই রহস্যজনক, বাংলাদেশে কোথাও পান থেকে চুন খসলে আবার চুন থেকে পান খসলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ধরনের বিবৃতি দেয়। কিন্তু ফিলিস্তিনে এমন ঘটনায় তাদের কোনও বিবৃতি আমাদের চোখে পড়েনি। আরেকটি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সারা পৃথিবী নাকি ওয়াচ করে বেড়ায়। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলের এই হামলা তাদের চোখে পড়ে না।’

 

/এসআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম