স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সাংবাদিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১২:১০আপডেট : ১৮ মে ২০২১, ১২:৫৯

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং বয়কট করেছেন সাংবাদিকরা। দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগ তুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে নির্যাতন ও তার বিরুদ্ধে মামলার ঘটনার ব্যাখ্যা দিতে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তবে সচিবালয়ভিত্তিক বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে সাংবাদিকরা ব্রিফিং বয়কট করেন।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ও কোষাধ্যক্ষ মাসুদুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

তারা জানান, ব্রিফিং বয়কটের পর গণমাধ্যমকর্মীরা সচিবালয়ের ভেতরে গণমাধ্যমকেন্দ্রে অবস্থান করছেন। সেখানে সাংবাদিকদের পরবর্তী করণীয় নির্ধারণে বিএসআরএফের জরুরি সভা চলছে। সেখান থেকে আগামী দিনে করণীয় নির্ধারণ হবে বলে জানান তারা।

প্রসঙ্গত, সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের পিএসের রুমে দীর্ঘ ছয় ঘণ্টা আটকে রেখে সাংবাদিক রোজিনার ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। পরে মন্ত্রণালয়ের করা তথ্য চুরির অভিযোগে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সচিবালয়ে অসুস্থ হয়ে পড়া রোজিনাকে হাসপাতালে নেওয়ার কথা বলে থানায় নেওয়া হয়। সেখানের হাজতখানায় তার রাত কাটে। পরে সকালে তাকে আদালতে উপস্থিত করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২০ মে দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন...

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

/এসআই/টিটি/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম