ভারতকে মেডিক্যাল সামগ্রীর দ্বিতীয় চালান হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৮:২৩ আপডেট : ১৮ মে ২০২১, ১৮:৩৮

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতকে মেডিক্যাল সামগ্রীর দ্বিতীয় চালান হস্তান্তর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ মে) কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান পেট্রাপোলে ২ হাজার ৬৭২ বাক্স ওষুধ ও বিভিন্ন সামগ্রী ভারতের রেড ক্রস সোসাইটির কাছে হস্তান্তর করেন।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এই মেডিক্যাল পণ্যসামগ্রী পাঠিয়েছে। এসেনসিয়াল ড্রাগসের তৈরি ওষুধ সামগ্রী মঙ্গলবার সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে পৌঁছে। এই সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টি-বায়োটিক, প্যারাসিটামল, ইনজেকশন ও হ্যান্ড স্যানিটাইজার।

এর আগে ৬ মে বাংলাদেশ ১০ হাজার বোতল রেমডিসিভির ইনজেকশন ভারতের কাছে উপহার হিসেবে হস্তান্তর করে।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ঢাবি অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
ড্যাফোডিলে দুদিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
আজ কোথাও ভারী বৃষ্টি, কোথাও গরম: এক জেলায় বইছে তাপপ্রবাহ
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
বিশ্ব প্রবীণ দিবস আজ, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা