চার শূন্য আসনের উপ-নির্বাচন জুলাইয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৮:৩২আপডেট : ১৯ মে ২০২১, ১৮:৩২

শূন্য হওয়া লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। বুধবার (১৯ মে) অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ৭৯তম বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান। আগামী ২৪ মে এসব নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও তিনি জানান। এছাড়া স্থগিত ৩৭১টি ইউনিয়নসহ দেশের ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিষয়ে ২৪ মের কমিশন সভায় আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন কমিশন সচিব বলেন, এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচী ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের তফসিল আগেই ঘোষণা হয়েছিল। তফসিল অনুযায়ী গত ১১ এপ্রিল এ আসনের উপ-নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা স্থগিত করা হয়। ফলে নতুন করে লক্ষ্মীপুর-২ আসনের তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে না। এই আসনের কেবল ভোটের তারিখ ঘোষণা করতে হবে। এছাড়া অন্য তিন আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

ইউপির সিদ্ধান্ত ২৪ মে

স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, আজকের সভায় এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ২৪ মে কমিশন সভায়ও এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বিকাল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম