টিকা দেবে কিনা আজ রাতে জানাবে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ১৪:২৩আপডেট : ২০ মে ২০২১, ১৪:২৩

যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়ার বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ মে) রাতের ভেতরে জবাব পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি সাংবাদিকদের বলেন, আমাকে বলা হয়েছে আজ সন্ধ্যার পরে জবাব পেয়ে যাবেন।

উল্লেখ্য বালাদেশে ১৫ লাখেরও বেশি লোক দ্বিতীয় ডোজ টিকা নিতে পারছে না যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। এই প্রেক্ষাপটে সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, আমরা যখন প্রথম শুনলাম যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার ছয় কোটি টিকা আছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করলাম। পরবর্তীতে আনঅফিশিয়ালি শুনলাম আমরা অগ্রাধিকার তালিকায় নেই। কারণ আমাদের দেশে মৃত্যুর সংখ্যা খুব কম। তারা অগ্রাধিকার দিচ্ছে যেখানে মৃত্যুসংখ্যা বেশি সেখানে, যেমন ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া।

টিকা নিয়ে আমরা কষ্টে আছি এটি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ভারতের অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে শুরু করেছিলাম। কিন্তু ভারত সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। সেই জন্য ১৫ লাখের বেশি লোক দ্বিতীয় ডোজ নিতে পারছে না। যেহেতু তোমাদের (যুক্তরাষ্ট্রের) কাছে আছে সেই জন্য জরুরি ভিত্তিতে ২০ লাখ টিকা দাও। কারণ দ্বিতীয় ডোজ নেওয়াটা জরুরি।

মন্ত্রী বলেন, যখন আমরা শুনলাম আমরা অগ্রাধিকার তালিকায় নেই কারণ মৃত্যুহার কম, তখন আমরা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনিদের কাজে লাগালাম। প্রায় দেড় হাজার বাংলাদেশি প্রবাসী টিকার আবেদন করে হোয়াইট হাউজে পিটিশন করেছে।

তিনি বলেন, আমরা যুক্তরাজ্যের কাছেও বলেছি। অনেকদিন বসিয়ে রাখার পরে যুক্তরাজ্যের লর্ড আহমেদ আমাদের জানিয়েছেন, বেসরকারি খাতের কাছ থেকে সংগ্রহ করুন।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বাংলাদেশে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, আলোচনা হবে কী নিয়ে
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা