এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২১, ১৪:৩০আপডেট : ২১ মে ২০২১, ১৬:৫৬

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। বৃহস্পতিবার (২০ মে) রাত থেকে চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ রয়েছে।  

এ বিষয়ে জানতে চাইলে বিসিএসসিএল-এর চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, বিল বকেয়া থাকায় চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। বিল পরিশোধ করা হলে আবার চালু হবে চ্যানেল দুটি।

ড. শাজাহান মাহমুদ জানান, কোনও সংস্থার বিল বকেয়া থাকলে সেই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে দেওয়া হবে, এটা সাধারণ নিয়ম। সেটাই করা হয়েছে। চ্যানেল দুটির কর্তৃপক্ষ আমাদের অফিসে এসেছেন। কথাবার্তা হচ্ছে। বিল পরিশোধ করলে চ্যানেল দুটি আবারও সম্প্রচারে ফিরবে।

কত টাকা বকেয়া আছে জানতে চাইলে বিসিএসসিএল চেয়ারম্যান সে উত্তর না দিলে বলেন, 'বকেয়ার পরিমাণ বেশি টাকা নয়। কিন্তু বকেয়া তো বকেয়াই। পরিশোধ তো করতে হবে। অন্য চ্যানেলগুলোর বিল আপ টু ডেট আছে।'

জানতে চাইলে এসএ টিভির একজন সিনিয়র সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঈদের আগেই বিল পরিশোধের জন্য চিঠি এসেছিল। কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার (২০ মে) রাত সোয়া ১০টায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে বিসিএসসিএল।’

এসএ টিভির ওই সংবাদ কর্মী আরও জানান, ইন্টারনেটে তাদের সম্প্রচার অব্যাহত আছে।

স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার বন্ধ থাকলেও ইন্টারনেটে প্রচারের বিষয়টির প্রযুক্তিগত ব্যাখ্যা জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, 'সংশ্লিষ্ট চ্যানেলের প্রোডাকশন ইউনিট থেকে ফাইনাল যে আউটপুট হয় তা দুটি ভাগে সম্প্রচার করা হয়। একটা মাধ্যমে তা চলে যায় ভি-স্যাট (ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল) মডেমের মাধ্যমে স্যাটেলাইটে (বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটে)। আর আরেকটা লাইন চলে যায় স্ট্রিমিং সার্ভারে। যেখান থেকে ইন্টারনেটের মাধ্যমে ওই চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান দেখা যায়।'

 

/এইচএএইচ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‎ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়া আমাদের কাজ: তথ্যমন্ত্রী
দেশে আরও ২ টিভি চ্যানেল
গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার: বিশেষ সহকারী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম