গণপরিবহনে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১৪:৪২আপডেট : ২৩ মে ২০২১, ১৪:৪৫

আগামীকাল সোমবার থেকে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রবিবার (২৩ মে) জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ তথ্য জানান।

গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে যাত্রীসাধারণ ও পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতার আহ্বান জানান।

বিচারালয় সম্পূর্ণ স্বাধীন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি।‌’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে ৭৫ পরবর্তীকালে আর কোনও সরকার তার কিছুই করেনি।’

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলে স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যতই বড় বড় প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন করা হোক না কেন; সড়ক ও পরিবহনে নিরাপত্তা ফিরে না এলে জনগণ এর সুফল পাবে না।’ সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন মন্ত্রী।

পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো চলমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করা হচ্ছে, আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে।’

দেশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্লাইওভার নির্মিত হওয়ার বিষয়টি সামনে এনে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় সরকারের আরেকটি বড় সাফল্য।’

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম