রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। মঙ্গলবার (২৫ মে) দুপুরে তাকে দাফন করা হয়। এর আগে আজিমপুর কবরস্থানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হাবীবুল্লাহ সিরাজী। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
আমরা তর্ক করবো অবক্ষয়ের জন্য, স্বপ্নহীনতার জন্য : হাবীবুল্লাহ সিরাজীসকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমাগার থেকে বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ। সেখানে বাংলা একাডেমির ব্যবস্থাপনায় নজরুল মঞ্চে তাকে শ্রদ্ধা জানানো হয়। বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধাজ্ঞাপন শেষে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী আর নেই
এসময় বাংলাদেশ আওয়ামী লীগ, সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, কবিতা পরিষদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কবিকে শেষ শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে হাবীবুল্লাহ সিরাজী হাসপাতালে ভর্তি হলে তার হার্টে রিং পরানো হয়। ৭২ বছর বয়সী এই কবি কোলন ক্যান্সারে ভুগছিলেন। পেটে ব্যথা হলে গত ২৫ এপ্রিল তাকে শ্যামলীর এই হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
বাংলা একাডেমির মহাপরিচালকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
২০১৮ সালের ২০ ডিসেম্বর তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান হাবীবুল্লাহ সিরাজী।
১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চ শিক্ষা লাভ করেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শেষ শ্রদ্ধা
প্রকৌশলী নন কবি হিসেবে আপামর জনগণের কাছে তিনি অধিক সমাদৃত। কবির উল্লেখযোগ্য বই হলো—কবিরাজ বিল্ডিংয়ের ছাদ, স্বপ্নহীনতার পক্ষে, সিংহদরজা, ছিন্নভিন্ন অপরাহ্ন, সারিবদ্ধ জ্যোৎস্না, সুগন্ধ ময়ূর লো, নির্বাচিত কবিতা, একা ও করুণা, মিশ্রমিল, বি ডি মিস্ত্রি ফেসবুক, সুবাসিত রক্তের গম্বুজ, শ্রেষ্ঠ কবিতা, কবিতা সংগ্রহ ১, কবিতা সংগ্রহ ২; কাব্যগ্রন্থ "ঈহা"। তিনি ৩৩টি কাব্যগ্রন্থ, ১০টি ছড়ার সংকলনসহ লিখেছেন দুটি উপন্যাস, অসংখ্য প্রবন্ধ।
হাবীবুল্লাহ সিরাজী একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।









