মন্ত্রীর অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৭:৫৫আপডেট : ২৫ মে ২০২১, ১৯:৩৩

দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে উপস্থিত মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ছিল না কোনও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব।

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবসময় সোচ্চার থাকেন। কিন্তু পাবলিক পরিসরে যদি তা না মানেন তাহলে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য যাওয়ার শঙ্কা থাকে।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের করণীয় বলতে গিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক জিটিভি ও সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যেকোনও অনুষ্ঠান কাভারে, কীভাবে কোথায় দাঁড়িয়ে করবেন তা নির্ধারণ করা থাকে। বিশেষত ক্যামেরাপারসনদের জন্য। আমাদের এখানে এটা করা হয় না। ফলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, যা কোনোভাবেই কাম্য নয়। এটা এমন কোনও অনুষ্ঠান না, সব টেলিভিশন সেখানে যেতে হবে কেন, এসব ক্ষেত্রে আমাদের সমন্বিতভাবে কাজ করার জায়গা তৈরি করতে হবে। তা না হলে যারা স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বিষয়গুলো নিয়ে বলছেন, তাদের কথা মানুষ শুনবে কেন?

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটোমিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’র মহাসচিব এম এ আজিজ, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ।

দেশে চীনা টিকার প্রয়োগ শুরু

এদিকে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মৌলিক বিজ্ঞান অনুষদের ডিন এম ইকবাল আর্সলান বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সব দায় সাধারণ মানুষকে দিয়ে দিই। আমরা বারবারই বলছি। যাদের দেখে মানুষ শিখবে, যারা মানুষকে সতর্ক থাকতে বলছেন, সবার আগে তাদেরকে সতর্ক হতে হবে। না হলে মানুষ শিখবে কেন? এ ধরনের অনুষ্ঠানে ছবি তোলার জন্য ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। আমি সেই কারণেই এখন আর যেতে চাই না।

এর আগে গত ২৭ এপ্রিল সকালে মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে 'ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি' নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি বজায় রেখে সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হয়। তাছাড়া মন্ত্রীর মঞ্চের চারপাশ ঘিরে রাখা হয়, যাতে সেখানে কেউ ভিড় করতে না পারেন। করোনাভাইরাসের শুরুর সময়ে সমালোচনার মুখে পড়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

/ইউআই/টিটি/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম