স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১১:৩১আপডেট : ২৭ মে ২০২১, ১২:০৭

রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ডাক ভবনের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৭ মে)। এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জানা যায়, চিঠি, ডাকবাক্স, ডাক হরকরাকে ভুলে না যায়- সেজন্য ডাক বাক্সের আদলে নতুন ডাক ভবন নির্মাণ করা হয়েছে।

লেটার বক্সের আদলে নির্মিত ডাক ভবনের যাত্রা শুরু আজ

 ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দুটি বেজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণের জন্য ‘বাংলাদেশ ডাক অধিদফতরের সদরদফতর’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ২০ মার্চ একনেকে অনুমোদিত হয়। নবনির্মিত ডাক ভবনে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।

ডাক ভবনের ভেতরে প্রবেশমুখ এ বিষয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ১৯৭১ সালের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকেই তৎকালীন ঢাকা জিপিও ভবনের কয়েকটি কক্ষ নিয়ে ডাক অধিদফতরের যাত্রা শুরু হয়। তীব্র স্থান সংকটের মধ্যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ঢাকার গুলিস্তানে অবস্থিত ঢাকা জিপিও ভবনের তৃতীয় তলায় ডাক অধিদফতরের প্রশাসনিক সদর দফতরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ঢাকা জিপিও প্রায় ৬০ বছরের পুরনো হয়ে যাওয়ায় ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব ছিল না। ফলে স্থান সংকুলান না হওয়ায় দাফতরিক কর্মপরিবেশ ও গতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিলো। এ অবস্থায় ডাক অধিদফতরের সদর দফতর হিসেবে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও নান্দনিক স্বতন্ত্র ডাক ভবন স্থাপন করা ছিল একান্ত জরুরি।

/ইউআই/টিটি/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ