‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানের সাফল্যে প্রধানমন্ত্রীকে জাতীয় বাস্তবায়ন কমিটির ধন্যবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ০৮:৫১ আপডেট : ৩১ মে ২০২১, ০৮:৫১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানমালা সাফলভাবে সম্পন্ন হওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটি। রবিবার (৩০ মে) বিকালে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কমিটির ১০ম সভায় সর্বসম্মতিক্রমে এ ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এর সঞ্চালনা করেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

সভার শুরুতে সম্প্রতি প্রয়াত বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ শামসুজ্জামান খান, চলচ্চিত্র শিল্পী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এবং ইতোপূর্বে জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির যেসব সদস্য প্রয়াত হয়েছেন তাঁদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক অনুষ্ঠানমালার সাফল্যের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘শেখ হাসিনা এবং শেখ রেহানার সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানমালা আন্তর্জাতিক মাত্রায় উন্নীত ও জাতীয়-আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।’

সভায় অনুষ্ঠানমালা আয়োজনের ব্যয় বিবরণী উপস্থাপনসহ ব্যয় নির্বাহের বিষয় পর্যালোচনা করা হয়। দেশের ইতিহাসে অভূতপূর্ব, সফল ও আন্তর্জাতিক মাত্রায় উন্নীত এই আয়োজন সম্পন্ন করা এবং স্বচ্ছ্বতার সঙ্গে ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানিয়ে সভায় সর্বসম্মতিক্রমে উপস্থাপিত ব্যয় বিবরণীর অনুমোদন দেওয়া হয়।

কমিটির প্রধান সমন্বয়ক জানান, আগামী ৭ জুন ঐতিহাসিক ৬-দফা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

 

 

 

/ইউআই/আইএ/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
সাজেকের ফের ধর্মঘটের ডাক, পর্যটকদের আজই ফেরার অনুরোধ
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি কাল দেশে ফিরছেন
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
বাংলাদেশ দল নিয়ে ইমরুলের স্ট্যাটাস ঘিরে আলোচনা
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান