খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে বিএনপির রাজনীতি: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১৬:৫৬আপডেট : ০১ জুন ২০২১, ১৭:৩৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না। মঙ্গলবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ’ আয়োজিত দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা সব সময় চিন্তিত। তাদের রাজনীতিকরা খালি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হয়েছেন। দেশের মানুষের স্বাস্থ্য, উন্নয়ন, অগ্রগতি নিয়ে তারা কোনোভাবে চিন্তা করে বলে মনে হয় না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আজকে ব্লুমবার্গে প্রকাশিত আর্টিকেলটি তাকে পড়ার অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের সমালোচনা করুন।’

তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন পত্রিকা বলতে ইত্তেফাকসহ দু-একটি পত্রিকাকেই বোঝাতো। তবে সেগুলোর মধ্যে ইত্তেফাক সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিল। তখন মানুষের শোষণ বঞ্চনা তুলে ধরা এবং জনগণকে প্রতিবাদমুখর করার ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা ছিল অনবদ্য। আর সেই ইত্তেফাকের সম্পাদক ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তাই স্বাধীনতার ৫০ বছরে এসে আজকে তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি শ্রদ্ধা জানাই।’

হাছান মাহমুদ বলেন, ‘আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজকের সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক এবং অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই, তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ বেশি ধনী ছিল। আজকে অনেক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। আজকের নিউ ইয়র্কভিত্তিক ম্যাগাজিন ব্লুমবার্গে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে।’

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি নাসিরুল হকসহ অনেকে।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম