২৪ ঘণ্টায় করোনা শনাক্ত প্রায় ২ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৬:৪৬ আপডেট : ০২ জুন ২০২১, ১৭:১৩

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন। আর একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই মহামারিতে মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৯৪ জনের। আর শনাক্ত হয়েছে মোট ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৩৯০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯টি। এখন পর্যন্ত ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৮১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ৫১ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং নারী ১৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ১৬০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫৩৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগেই মারা গেছেন ১১ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৫ জন, বরিশালে ২ জন, সিলেটে ৩ জন এবং রংপুরে ৩ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৮ জন, বেসরকারি হাসপাতালে ৬ জন।

/এসও/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক