বিএনপির বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ১৬:৪৭আপডেট : ০৪ জুন ২০২১, ১৬:৫৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিসহ কিছু ব্যক্তি ও সংগঠনের বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো। বিগত কয়েক বছরের সংবাদপত্র ঘাঁটলেই দেখা যাবে, প্রতিবছর বাজেটের পর তারা একই মন্তব্য করে আসছেন।’

শুক্রবার (৪ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় বিভিন্ন দেশের বাজেটের সঙ্গে তুলনামূলক চিত্রে দেশের বাজেটকে তুলে ধরেন তিনি।

সিপিডি এবং কেউ কেউ বাজেটে ঘাটতির কথা তুলে একে দুর্বল বলেছে। এর জবাবে হাছান মাহমুদ বিশ্বের অন্য দেশগুলোর উদাহরণ দিয়ে বলেন, ‘গত বছর যুক্তরাষ্ট্রে জিডিপির তুলনায় বাজেট ঘাটতি ছিল ১৫.২%, যুক্তরাজ্যে ১৪.৩%, জাপানে ১২.৬২%, প্রতিবেশী দেশ ভারতে ৯.৩%, আর সেখানে বাংলাদেশে এই ঘাটতি মাত্র ৬.২%।’ 

‘করোনার মধ্যেও বাংলাদেশ যে এগিয়ে গেছে তার প্রমাণ, দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে। সেই সঙ্গে শ্রীলংকাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়ে বাংলাদেশ এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে’—বলেন তথ্যমন্ত্রী।

অতীতের তুলনায় বাজেটের আকার বৃদ্ধির কথা উল্লেখ করেন ড. হাছান মাহমুদ বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা আর এবারের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সেই তুলনায় ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। এটা গত সাড়ে ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব অগ্রগতির নজির।’

বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই–বিএনপি মহাসচিবের এ মন্তব্য খণ্ডন করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাজেটে সাধারণ মানুষের জন্য পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসৃজনকে যেমন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি বাজেটের ৫% বরাদ্দ সামাজিক নিরাপত্তা খাতে রাখা হয়েছে। এ খাতে ভারতে ৩.১% এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড় বরাদ্দ ৩.৪৮% মাত্র।’

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম