মডার্না ও ফাইজারের টিকা দিতে চায় যুক্তরাষ্ট্র

শেখ শাহরিয়ার জামান
০৭ জুন ২০২১, ২২:৪৬আপডেট : ০৮ জুন ২০২১, ১৬:২৬

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা চাইলেও তারা মডার্না ও ফাইজার টিকা দিতে চায়। এ বিষয়ে ইতোমধ্যে তারা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা ভারতের সেরাম থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহ করেছি। প্রায় ১৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় আছে। তাদের জন্য অবিলম্বে ২০ লাখ ডোজ টিকা আমরা চেয়েছিলাম যুক্তরাষ্ট্রের কাছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহে তাদের কিছু অসুবিধা আছে। দ্বিপক্ষীয়ভাবে তারা মডার্না ও ফাইজার টিকা সরবরাহ করতে চায়।

কবে নাগাদ ও কী পরিমাণ এই টিকা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, এ মাসের মধ্যেই আমরা টিকা আশা করছি। তবে তারা আমাদের এখনও পরিমাণ জানায়নি।

উল্লেখ্য, বাইডেন প্রশাসন সম্প্রতি বাংলাদেশ, ভারতসহ এশিয়ার ১৬টি দেশের জন্য ৭০ লাখ ভ্যাকসিন সরবরাহ করবে বলে ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মাস্ক, অক্সিমিটারসহ অন্যান্য মেডিক্যাল সামগ্রী অনুদান হিসেবে দিচ্ছে।

অন্যদিকে চীন থেকে অনুদানের ছয় লাখ টিকা ১৩ জুন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে সরকার।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে ১৩ জুনের মধ্যে তারা টিকা প্যাকেট করা অবস্থায় প্রস্তুত রাখবে। আমরা বিমান পাঠিয়ে টিকাগুলো আনার জন্য ব্যবস্থা করছি।

উল্লেখ্য, এর আগে চীন অনুদান হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ টিকা দিয়েছিল।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম