ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ১৬:৫৪আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:০৫

আমলাতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমলাতন্ত্রের বিকল্প সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন ও খলিফারাও বের করতে পারেনি।’ মঙ্গলবার (৮ জুন) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদনের বিষয়ে আলোচনা করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়, ভালো। আমলাতন্ত্রের কোনও বিকল্পও তো নেই। কেউ বিকল্প বের করতে পারেনি। সোভিয়েতরা বের করতে পারেনি, চীনারাও বের করতে পারেনি, ফেরাউন পারেনি, খলিফারাও পারেনি। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে। আমলাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সাভারে বিপিএটিসি (বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র), এটাকে আধুনিকায়ন, সংস্কার, প্রশস্ত সবকিছু করবো।’

এম এ মান্নান বলেন, ‘আমি নিজেও ছোটখাটো আমলা ছিলাম এক সময়। মনেপ্রাণে এখনও বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এই প্রকল্প পাস হয়েছে আজকে।’

একনেকে ‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পটির প্রথম সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্পটির খরচ ৩৪৮ কোটি ৬১ লাখ টাকা বেড়ে হয়েছে এক হাজার ২০৭ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্পটি ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনে বাস্তবায়ন করার কথা থাকলেও এর মেয়াদ ৩ বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের মৌলিক প্রশিক্ষণ কোর্স ছয় মাসের থেকে বাড়িয়ে ১০ মাস করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন গোছানোর কাজ শুরু এপ্রিলে
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের