করোনায় বাধাগ্রস্ত পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ: পর্যটন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৫:৪২আপডেট : ০৯ জুন ২০২১, ১৫:৪২

দেশের পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়নে যে ‘পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ’ শুরু হয়েছিল, করোনা মহামারি শুরু হওয়ায় তা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তবে সংক্রমণ কমলে আবারও পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের থেমে থাকা কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার কক্সবাজারের একটি হোটেল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে ‘কক্সবাজারস্থ খুরুশকুলে শেখ হাসিনা টাওয়ারসহ পর্যটন জোন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে সারাবিশ্বের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশও এর বাইরে নয়। পর্যটন শিল্পকে কীভাবে আবার শক্তিশালী করা যায়- তা নিয়ে আমরা কাজ করছি। আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কক্সবাজারের পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখায় স্থানীয় জনগণের ভূমিকা রাখতে হবে। লোকজনকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এই পর্যটন নগরীর পরিবেশ আরো সুন্দর হলে অধিকসংখ্যক দেশি-বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসবেন; যা থেকে সরাসরি উপকৃত হবেন এখানকার স্থানীয় জনগণ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রমুখ।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের