প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৯:১৪আপডেট : ০৯ জুন ২০২১, ২২:৩৫

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। ধান বিক্রি করতে আসা কোনও কৃষক যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ রাখতে হবে। কৃষক কষ্টের ফসল বিক্রি করতে এসে যেন অসম্মানিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (৯ জুন) সচিবালয়ে ‘অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২১ অগ্রগতি পর্যালোচনা সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, বোরোর বাম্পার ফলন হয়েছে। চলমান বোরো সংগ্রহ অভিযান যেকোনও মূল্যে সফল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান, খাদ্য অধিদফতরের কর্মকর্তা, আঞ্চলিক এবং জেলা খাদ্য কর্মকর্তারা ভার্চুয়াল এ সভায় অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছর বোরো মৌসুমে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে এক লাখ টন আতপ চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম