আ. লীগকে মেডিক্যাল সামগ্রী দিচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৫:১৮আপডেট : ১০ জুন ২০২১, ১৫:১৮

করোনা মোকাবিলায় বাংলাদেশ আওয়ামী লীগকে অনুদান হিসেবে মেডিক্যাল সামগ্রী দিচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। আগামী ১৩ জুন এই সামগ্রী ঢাকায় এসে পৌঁছাবে। বৃহস্পতিবার (১০ জুন) প্যালেস্টাইনকে মেডিক্যাল সামগ্রী প্রদান অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চীন থেকে ছয় লাখ টিকা আনার জন্য আমরা দুটি সি-১৩০ প্লেন পাঠাচ্ছি। চাইনিজ কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে অনেক দান-খয়রাত করছে। বিভিন্ন ধরনের মেডিক্যাল ইকুইপমেন্ট। টিকা ওঠানোর পর প্লেনে যত জায়গা থাকবে, সেটি (অনুদান সামগ্রী) পুরোটা ভরে নিয়ে আসবে।’

উল্লেখ্য, চীন থেকে উপহার হিসেবে এর আগে পাঁচ লাখ টিকা আনা হয়েছিল। এছাড়া চীনা সিনোফার্ম কোম্পানির সঙ্গে টিকা কেনার বিষয়ে বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা দাম প্রকাশ করে দেওয়ায় পুরো প্রক্রিয়াটি বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘চীন থেকে টিকা সংগ্রহে কোনও ঝামেলা নেই। ব্যবসায় অনেক গোপনীয় বিষয় থাকে। তথ্য প্রকাশ করবো না, এই চুক্তিতে আমরা সই করেছি।’

একটি চাইনিজ কোম্পানির সঙ্গে ব্যবসা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যেসব আইন-কানুন গ্রহণ করেছি, সেটি আমাদের মেনে চলা উচিত। আমরা এরপরে বলেছি, এটা অনিচ্ছাকৃত ভুল এবং আমরা বুঝিনি। এরপর  তারা বুঝেছে এবং গ্রহণ করেছে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম