তৃণমূলে শেখ হাসিনার দুই নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ০১:৫৫আপডেট : ১২ জুন ২০২১, ০১:৫৬
সংগঠনের তৃণমূলে গতিশীলতা বাড়াতে ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা/মহানগর/ উপজেলা ও থানা/ পৌর শাখার নেতাদের সমন্বয়ে 'সাংগঠনিক টিম' গঠনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের এই নির্দেশের কথা জানানো হয়েছে। 
 
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, তৃণমূলে সংগঠণের অভ্যন্তরে দ্বন্ধ-কোন্দল ও ক্ষোভ-বিক্ষোভ দূর করতে মূলত রাজনৈতিক কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতিতে যেসব বিশৃঙ্খলা বিরাজমান তাও দূর করা হবে।
 
গত ১০ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সকল শাখায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করতে সারাদেশে সাংগঠনিক টিম গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
 
প্রথম নির্দেশনায় বলা হয়েছে, সংগঠনে সারাদেশের সকল জেলা/মহানগর শাখার অধীন উপজেলা/ থানা/ পৌর শাখা আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে জেলা/মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম গঠন করতে হবে। উক্ত সাংগঠনিক টিম সংশ্লিষ্ট জেলা/মহানগর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনাসাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত উপজেলা/থানা/ পৌর শাখার বিদ্যমান সাংগঠনিক সমস্যাসমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
 
দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, সকল উপজেলা/থানা/ পৌর শাখার অধীন ইউনিয়ন/ ওয়ার্ড/ ইউনিট আওয়ামী লীগের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা/ থানা/ পৌর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক সাংগঠনিক টিম করবেন। উক্ত সাংগঠনিক টিম সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ পৌর আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে আলোচনা সাপেক্ষে দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন/ ওয়ার্ড/ ইউনিট শাখার বিদ্যমান সাংগঠনিক সমস্যাসমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।  
/এপিএইচসি/এলকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম