স্বাস্থ্য নয়, অন্য খাতের টাকা কানাডা গিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২১, ১৯:১৪আপডেট : ১২ জুন ২০২১, ১৯:১৪

স্বাস্থ্য খাতের কোনও জায়গায় হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এরকম কোনও তথ্য কেউ দেখাতে পারবে কিনা বলে প্রশ্ন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে তিনি নিজেই উত্তর দিয়ে বলেছেন, কেউ এমন তথ্য দিতে পারবে না, বরং অন্য অনেক খাতের কোটি টাকা কানাডায় চলে গেছে।

করোনায় আক্রান্ত হয়ে অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ( ১২ জুন) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য খাত নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ( টিআিইবি)  প্রকাশিত রিপোর্টে মিথ্যা ও ভুল তথ্য দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিআইবি দেশের স্বাস্থ্য খাতকে নিয়ে একটি অসত্য রিপোর্ট তুলে ধরেছে। তাদের রিপোর্টটি আগাগোড়াই ভুল তথ্য সংবলিত। স্বাস্থ্য খাত নিয়ে তারা (টিআইবি) কেবল সমালোচনা করার জন্যই সমালোচনা করেছে।

তিনি বলেন, টিআইবি বলেছে দেশে কোভিড টেস্টিং সুবিধা বাড়ানো হয়নি। অথচ দেশে এখন করোনার নমুনা পরীক্ষার জন্য একটি থেকে পরীক্ষাগার ৫১০ টি করা হয়েছে।

টিআইবি বলেছে, হাসপাতালে বেড বাড়ানো হয়নি, অথচ এখন দেশে করোনা বেড সংখ্যা ১৫ হাজারেরও বেশি। কিছুদিন আগেও ঢাকা নর্থ সিটি করপোরেশন হাসপাতালে প্রায় এক হাজার বেড বাড়ানো হয়েছে, যেখানে প্রায় সবই সেন্ট্রাল অক্সিজেন সুবিধাপ্রাপ্ত এবং সেখানকার অর্ধেক সংখ্যকেই আইসিইউ সুবিধা রয়েছে।

টিআইবি বলেছে, দেশে আইসিইউ বেড সংখ্যা বাড়েনি, অথচ করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশে ৩০০ ভাগ আইসিইউ বাড়ানো হয়েছে।

টিআইবির প্রতিবেদনে ভারতের সাথে ভ্যাক্সিন ক্রয় চুক্তিতে অস্বচ্ছতার কথা বলেছে যা মোটেও সত্য নয় জানিয়ে জাহিদ মালেক বলেন, ভারতের সঙ্গে চুক্তি থেকে শুরু করে সবকিছু ছিল স্বচ্ছ পানির মত পরিষ্কার ও উন্মুক্ত। দেশের সব মানুষই জানে ভারতের সঙ্গে চুক্তিতে কী কী ছিল  এবং কেন ভারত চুক্তির অবশিষ্ট টীকা দিতে পারেনি।

স্বাস্থ্যমন্ত্রী আর বলেন, ভ্যাকসিন কেনার বিষয়ে চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুতই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও প্রত্যাশা রয়েছে সরকারের।

 

 

/জেএ /এমআর/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম