উচ্চশিক্ষা-গবেষণার মানে ছাড় দেওয়ার সুযোগ নেই: ইউজিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৬:২৫আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:২৫

২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধান চালিকা শক্তি হবে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণা। সেই লক্ষ্য অর্জনে উচ্চশিক্ষা ও গবেষণার মানে কোনও ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (১৪ জুন) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ কথা  বলেন।

মুহাম্মদ আলমগীর বলেন, ‘ইউজিসির মূল লক্ষ্যই হচ্ছে গুণগত, মানসম্পন্ন উচ্চশিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়গুলো যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে সেজন্য নিজ নিজ অবস্থান ও সক্ষমতা অনুযায়ী উচ্চশিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ অবদান রাখতে হবে। মানুষের জীবনকে সহজ ও নিরাপদ রাখতে উদ্ভাবন করতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আলমগীর আরও বলেন, ‘কর্মস্থলে উন্নত পরিবেশ তৈরি করতে হবে এবং পেশাগত ও মানসিক চাপ কমাতে হবে। মানসিক চাপমুক্ত সমাজ তৈরিতে কাজ করতে হবে। কর্মস্থলে তিরস্কারের পরিবর্তে প্রশংসা ও পুরস্কারের ব্যবস্থা প্রচলন করতে হবে।’

স্বাগত বক্তব্যে ড. ফেরদৌস জামান কর্মস্থলে সকলকে মেধা ও মননে সর্বোচ্চ উৎকর্ষ সাধনের আহ্বান জানান। ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় কমিশনের আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূইয়া যুক্ত ছিলেন।

কর্মশালায় ইউজিসি’র ২৮ জন উপ-পরিচালক এবং সমমানের কর্মকর্তারা অংশ নেন।

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান