গণমাধ্যমে তথ্য সরবরাহ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ১৭:৪৫আপডেট : ১৪ জুন ২০২১, ১৮:৪৮

সরকারের প্রশাসনিক কার্যক্রমের তথ্য গণমাধ্যমে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি মিডিয়া সেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১১ নম্বর কক্ষে (দ্বিতীয় তলা) সেল স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুন) ‘মিডিয়া সেল’ গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

তিন কর্মকর্তাকে এই সেল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন অধিশাখা) আবুল হাছানাত হুমায়ুন কবীর, উপ-সচিব (বিধি-৪ শাখা) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপ-সচিব (উনি-২ শাখা) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এনামুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুষ্ঠুভাবে সরবরাহের জন্য ‘মিডিয়া সেল’ করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের শাখা/কোষ/ইউনিট/অধিশাখা/অনুবিভাগ মিডিয়া সেলের চাওয়া তথ্যাদি দ্রুততার সঙ্গে সরবরাহ করবে। মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কার্যক্রমের প্রকাশযোগ্য তথ্যাদি শাখা/কোষ/ইউনিট/অধিশাখা/অনুবিভাগ থেকে সংগ্রহ করে বিধিবিধানের আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরবরাহ করবেন।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম