২৬ জুন পর্যন্ত বাড়তে পারে চলমান বিধি-নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২১, ১৪:৪২আপডেট : ১৬ জুন ২০২১, ১৪:৪২

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান বিধি-নিষেধ আগামী ২৬ জুন পর্যন্ত বাড়তে পারে। বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগে থেকে বলা হয়, আগামী ২৬ জুন পর্যন্ত বিধি-নিষেধ বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি করা হবে।

এতে পূর্বের ন্যায় সকল পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।

খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিক্রি ও সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলোর জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে স্ব-স্ব এলাকার সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

প্রসঙ্গত,গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হলে ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। দফায় দফায় বাড়িয়ে কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা সংক্রমণের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। সবশেষ গত ১৩ জুন আরেকদফা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছে সরকার।

/এসআই/ইউএস/এফএএন/
সম্পর্কিত
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি ও পুনর্বাসন পরিকল্পনার দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত 
সর্বশেষ খবর
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক,  তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক, তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন