কুর্মিটোলা-ঢাকা মেডিক্যাল-মুগদা-সোহরাওয়ার্দীতে আইসিইউ ফাঁকা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৯:২৫আপডেট : ২১ জুন ২০২১, ১৯:২৫

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৬৩৬ জন। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল ২৪ ঘণ্টায় চার হাজার ৫৬৯ জন শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছিল অধিদফতর। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত বাড়লেও কমেছে মৃত্যু, এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন।  তার আগের ২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে রাজধানী ঢাকার অন্যতম চারটি সরকারি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিইউ) রোগীতে পূর্ণ হয়ে উঠেছে। গত কিছুদিন আগেও এসব হাসপাতালের সাধারণ শয্যাসহ আইসিইউর অনেক বেড ফাঁকা ছিল।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়, করোনা রোগীদের জন্য ডেডিকেটেড কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ বেড এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের একটিও ফাঁকা নেই।

আর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ আইসিইউর মধ্যে খালি রয়েছে ১৭টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে ১০ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেডের মধ্যে চারটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের মধ্যে সাতটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুইটি, টিবি হাসপাতালের পাঁচ বেডের মধ্যে পাঁচটি, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে চারটি এবং ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৪১ বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, রাজধানীতে  করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ১৯৫ বেড।

 

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না’
হামে মারা যাচ্ছে শিশু, আইসিইউ না পেলে কী করবেন
সর্বশেষ খবর
কমরেড রতন সেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কমরেড রতন সেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
ইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
কী, কেন, কীভাবেইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন