আগস্টেও দেশে আসছে না ভারতে তৈরি টিকা

দিল্লি প্রতিনিধি
২৪ জুন ২০২১, ১৯:৩২আপডেট : ২৪ জুন ২০২১, ১৯:৩২

আগস্টের প্রথম সপ্তাহেও যে বাংলাদেশে কোনও কোভিডের টিকা পাঠাতে পারবে না, কার্যত তা স্বীকারই করে নিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, এখনও দেশের ভেতরে ভ্যাক্সিনেশন ড্রাইভ বা টিকাকরণ কর্মসূচীতেই ভারত জোর দিচ্ছে– বিদেশে রফতানিতে নয়।

তার কাছে নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছিল, কোনও কোনও সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়েছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে ভারত হয়তো বাংলাদেশে আবার টিকা রপ্তানি শুরু করবে ... এই খবরের সত্যতা কতটুকু?

বেক্সিমেকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে বাংলাদেশ আবার কবে থেকে টিকা পাওয়ার আশা করতে পারে, জানতে চাওয়া হয়েছিল সেটাও।

জবাবে মুখপাত্র কিন্তু বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক কোনও খবর শোনাতে পারেননি।

তিনি বলেন, ‘ভারতের টিকা রফতানি নীতি আগাগোড়াই স্পষ্ট ও ধারাবাহিক। বিদেশে আমরা টিকা পাঠাতে পারব কিনা, তা দুটো ফ্যাক্টরের ওপর নির্ভর করবে। এক, কত পরিমাণ টিকা পাওয়া যাচ্ছে আর দুই, দেশের ভেতরে টিকাকরণ কর্মসূচীর জন্য কত টিকা লাগছে।’

সেই সঙ্গেই তিনি যোগ করেন, এই মুহূর্তে ভারতে ২১শে জুন থেকে নতুন উদ্যমে টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে – এবং সেখানে যত বেশি সম্ভব ‘মেইড ইন ইন্ডিয়া’ বা ভারতে তৈরি ভ্যাক্সিনের জোগান নিশ্চিত করাটাই ভারতের অগ্রাধিকার।

বস্তুত ‘বাংলাদেশ’ কথাটা একবারের জন্য উচ্চারণ পর্যন্তও করেননি তিনি। এবং এর মাধ্যমে দিল্লি আবারও স্পষ্ট করে দিয়েছে, চুক্তিতে যাই থাক, সেরাম ইনস্টিটিউট চাইলেও অদূর ভবিষ্যতে বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড পাঠাতে পারছে না।

/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম