‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২০:১২আপডেট : ২৪ জুন ২০২১, ২০:১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পোস্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত  অনুষ্ঠানে সইয়ের মাধ্যমে তিনটি পোস্টার উদ্বোধন করেন।

চলচ্চিত্রটির পরিচালক মো. নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত এই ছবির পরিচালক হলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি আগামী আগস্ট মাসে মুক্তি পাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আহমেদ রুবেল, পূর্ণিমা, খায়রুল আলম সবুজ, প্রয়াত এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদ, প্রমুখ।

এই আয়োজনে হেড অব অপারেশন্স, ইভেন্টস এবং ইয়ুথ ইনগেজমেন্ট হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী ম্যাক্সিম গোর্কি সাম্য কাজ করছেন।

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আসুন সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি: প্রধানমন্ত্রী
সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
ইটালিয়ান না চীনা, কেশচর্চায় কোন কৌশল বেছে নেবেন?
ইটালিয়ান না চীনা, কেশচর্চায় কোন কৌশল বেছে নেবেন?
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা