যেকোনও সময় শাটডাউনের ঘোষণা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২১:৫০আপডেট : ২৪ জুন ২০২১, ২৩:০৪

কোভিড-১৯-এর সংক্রমণ রোধে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির শাটডাউনের সুপারিশ যৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন, যেকোনও সময় শাটডাউনের ঘোষণা দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (২৪ জুন) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, করোনার সংক্রমণ বাড়ছে বিধায় স্থানীয়ভাবেও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সেটি চলছে। তা ভালোভাবে কার্যকরও হচ্ছে। বর্তমানে ঢাকার চারপাশের সাত জেলায়ও কঠোর বিধিনিষেধ চলছে। সীমান্তেও কড়াকড়ি বিধিনিষেধ রয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখন জাতীয় পরামর্শক কমিটি যে সুপারিশ করেছে, সেটি যৌক্তিক। সরকারেরও ইতিমধ্যে এ ধরনের প্রস্তুতি আছে। সরকারও কঠোর বিধিনিষেধের চিন্তা-ভাবনা করছে। যেকোনও সময় সরকার তা ঘোষণা দেবে।

আরও পড়ুন:

লকডাউন নয়, এবার শাটডাউন চায় জাতীয় কমিটি

শাটডাউনে কী থাকছে?

এদিকে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ করতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সুপারিশ করেছে। করোনার বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধের জন্য সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের