প্রথমবার লকডাউন চীনের বাণিজ্যিক শহর সাংহাই

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২২, ১২:৫০আপডেট : ২৮ মার্চ ২০২২, ১২:৫৮

করোনার সংক্রমণ বেড়ে যাওয়া চীনের বৃহত্তম বাণিজ্যিক শহর সাংহাইয়ে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। করোনা মহামারির দুই বছরের মধ্যে প্রথমবার শহরটিতে লকাডাউন জারি করা হলো। ২ কোটি ৫০ লাখের মানুষের শহরে পূর্বে লকডাউন আওতার বাইরে থাকে।

সাংহাইয়ের পরিস্থিতি এখন ভিন্ন। প্রতিদিনই রেকর্ড শনাক্ত হচ্ছে। এ অবস্থায় দুই ধাপে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রথম ধাপ সাংহাইয়ের পূর্বাঞ্চলে আজ সোমবার থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত। আর পশ্চিমাঞ্চলে ১ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। গণপরিবহণ, কারখানা, অফিস বন্ধ রাখা বাধ্যতামূলক। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, রবিবার দেশজুড়ে সাড়ে চার হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

স্থানীয় প্রশাসন উই চ্যাটে নির্দেশনাবলী প্রকাশ করে জানিয়েছে, জনসাধারণকে শহরের মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমর্থন করতে হবে। সেই অনুযায়ী কাজ করতে হবে। বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে এবং বাইরের বিশ্বের সঙ্গে কোনও যোগাযোগ নেই তা নিশ্চিত করার জন্য কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। শহর বন্ধ রেখে কর্তৃপক্ষ ব্যাপকভাবে করোনা পরীক্ষা করবেন।

গত এক মাস ধরে সাংহাইতে করোনা সমানে ছড়াচ্ছে। চীন এখন ওমিক্রন ভাইরাসের মোকাবিলায় কোনও ঝুঁকি নিতে চায় না। এতদিন চীনা কর্তৃপক্ষ জানাচ্ছিলেন, অর্থনীতির স্বার্থেই এই শহর চালু রাখা জরুরি। এখন দুই পর্বে লকডাউন ঘোষণা করা হলো।

সূত্র: বিবিসি।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের