একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ১৬:২৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬:২৭

চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার একটি অফিসে একজনের শরীরে করোনাভাইরাসে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ ঘটনায় পুরো বিল্ডিংটি লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, রবিবার কোভিড নিয়ন্ত্রণ কর্মীরা ভেতরে আটকে থাকা কর্মীদের জন্য নিবিড়ভাবে সুরক্ষিত প্রবেশদ্বার দিয়ে বালিশ ও বিছানার বাক্স নিয়ে যান।

শীতকালীন অলিম্পিককে সামনে রেখে বেইজিংয়ে শীতের আগে ওমিক্রনের বিস্তার ঠেকাতে মরিয়া চীনা কর্তৃপক্ষ।

শনিবার একজনের ওমিক্রন শনাক্ত হওয়ার পরই শহরের পশ্চিম অংশে অবস্থিত বিল্ডিংটি সিল করে দেওয়া হয়েছে। সেখানে থাকা প্রত্যেকের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

বেইজিং-এর কর্মকর্তারা দ্রুত গতির ট্রেনে মাত্র ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দর শহর তিয়ানজিনে ওমিক্রনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে এমনিতেই উচ্চ সতর্কতায় ছিলেন। এর মধ্যেই বেইজিং-এও ভ্যারিয়েন্টটি শনাক্ত হলো।

কর্মকর্তাদের সংগৃহীত বিশদ নজরদারি তথ্য বলছে, বেইজিংয়ে ওমিক্রন শনাক্ত হওয়া ওই নারী নিশ্চিতভাবে আক্রান্ত কারও সংস্পর্শে যাননি। শেষ ১৪ দিনে তিনি বেইজিংয়ের বাইরে কোথাও যাননি। ফলে চীনের রাজধানী শহরে ওমিক্রনের গোষ্ঠীগত সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী