অনলাইনে এনআইডি সেবা পেতে ৭৭ লাখ রেজিস্ট্রেশন হয়েছে: সংসদে আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৭:০৬আপডেট : ২৮ জুন ২০২১, ১৭:০৬

অনলাইনে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা পেতে দেশের ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এনআইডি অনলাইন সার্ভিস চালু হওয়ার পর ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন।সামগ্রিক সেবা সহজীকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেস ডিটেকশন এর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে।

এনআইডি সেবা সুচারুরূপে সম্পাদনে থানা/উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও একজন ডাটা-এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই পদ দুটিতে নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে।

এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির গৃহীত ব্যবস্থাসমুহের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এনআইডি সেবা বিকেন্দ্রীকরণ করা হয়েছে। আবেদনের ধরণ অনুযায়ী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে। এনআইডি ডাটাবেজ আপগ্রেডেশন করায় নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হচ্ছে।

৩২০০ ইউপিতে আর্সেনিক স্ক্রিনিং চলছে

ঢাকা-১১ আসনের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দেশের আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১টি জেলার ১১৭টি উপজেলার এক হাজার ২৯০টি ইউনিয়নের প্রায় দুই লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে এক লাখ ২০ হাজার নলকূপ স্থাপিত হয়েছে।

এছাড়াও ৫৪টি জেলার ৩৩৫টি উপজেলার তিন হাজার ২০০ ইউনিয়নে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জাতীয় পার্টির ফখরুল ইমামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৬টি ওয়ার্ডে প্রায় ২০০টি প্রতিষ্ঠান ভ্যান সার্ভিসের মাধ্যমে গৃহস্থালি ময়লা আবর্জনা সংগ্রহ করে আসছে। এক্ষেত্রে সিটি করপোরেশন বাৎসরিক বা মাসিক কোন বিল আদায় করছে না।

চার লাখ ৩২ বাংলাদেশি শ্রমিক ইপিজেডে কাজ করছে

সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)এর অধীনে বর্তমানে ৮টি ইপিজেড রয়েছে। এসব ইপিজেডে ৪৬০টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। এতে চার লাখ ৩১ হাজার ৮৫৮ জন বাংলাদেশি শ্রমিক কাজ করছে।

মন্ত্রী জানান, সরকার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের এক হাজার ৮৩২ দশমিক ২৭ একর জমিতে রংপুর ইপিজেড, যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের অন্তর্গত চেঙ্গুটিয়ায় যশোর ইপিজেড, পটুয়াখালী সদর উপজেলার পচা কোড়ালিয়া মৌজায় একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী অর্থ বছরে (২০২১-২২) এসব ইপিজেড নির্মাণের কাজ শুরু হবে এবং ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে এর নির্মাণ কাজ শেষ হবে।

সব উপজেলায় ন্যাশনাল সার্ভিস

বিএনপির জাহিদুর রহমানের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, দেশের ৪৭টি জেলার ১৩৮টি উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতাভুক্ত রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এই কর্মসূচির আওতাভুক্ত হবে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম