বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১১:০৮আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১:৫০

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পিটার ডি. হাসকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সিনেট অনুমোদন দিলে বর্তমান রাষ্ট্রদূত আর মিলারকে জায়গায় স্থলাভিষিক্ত হবেন পিটার।

শুক্রবার (১০ জুলাই) হোয়াইট হাউসের এক নোটিশে এ কথা জানানো জানানো হয়।

পিটার হাস বর্তমানে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। এর আগে, হাস স্টেট ডিপার্টমেন্টের ‘ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন’ বিভাগের সিনিয়র উপদেষ্টা বা উপ-সহকারী সচিব ছিলেন। তারও আগে ফ্রান্স এবং ভারতের মুম্বাইয়েও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই কূটনীতিকের। 

হোয়াইট হাউজের ওই নোটিসে পিটার ডি. হাস সম্পর্কে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে  ‘ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড জার্মান’ বিষয়ে বিএ করেছেন। তিনি মার্শাল স্কলার হিসাবে লন্ডন স্কুল অফ ইকোনমিকসে পড়াশোনা করেছেন, যেখানে তিনি ‘পলিটিক্স অব ওয়ার্ল্ড ইকোনমি‘ এবং ‘কম্প্যারেটিভ গভর্নমেন্ট’ দুটি বিষয়ে এমএসসি (একন) ডিগ্রি অর্জন করেন। ইংরেজির পাশাপাশি তিনি ফরাসি এবং জার্মান ভাষায় পারদর্শী।

একই নোটিসে আরও ভারত, ফ্রান্স এবং চিলির নতুন রাষ্ট্রদূতের নামও ঘোষণা করা হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে এরিক এম. গারসেট্টিকে, ফ্রান্সে ডেনিস ক্যাম্পবেল বাউয়ের এবং চিলিতে বার্নাডেট এম. মিহানকে নিয়োগের ব্যাপারে ভাবা হচ্ছে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম