মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনে স্মারক খাম ও ডাকটিকেট প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ১৩:৩২আপডেট : ১০ জুলাই ২০২১, ১৩:৩২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক খাম ও বিশেষ ডাকটিকিট অবমুক্ত করেছে ফিলিপাইন পোস্টাল করপোরেশন ফিলপোস্ট। শুক্রবার (৯ জুলাই) ফিলিপাইন পোস্টাল করপোরেশন ও ফিলিপাইনস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে উদ্বোধনী খাম ও ডাকটিকিট অবমুক্ত করা হয়।

ফিলপোস্ট পোস্টমাস্টার জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা নরম্যান ফুলগেনশিও এবং ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম খাম ও ডাকটিকিট অবমুক্ত করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ফিলিপাইনের পোস্টমাস্টার জেনারেল বলেন, মুজিব লোগো সম্বলিত এই ডাকটিকেট ও খাম ফিলিপিনোদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আগ্রহ তৈরি করবে।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, জাতির পিতার নীতি, আদর্শ, ত্যাগ ও জীবনসংগ্রাম পৃথিবীর সব মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শ সাধারণ ফিলিপিনোদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত আসাদ আলম।

উল্লেখ্য, মুজিব বর্ষের লোগো সম্বলিত উদ্বোধনী খাম ও ১৭ ফিলিপাইন পেসো মূল্যমানের ডাকটিকিট ডিজাইন করেছে ফিলপোস্ট ক্রিয়েটিভ টিম।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান