আগস্টে আসছে ফাইজারের আরও ৬০ লাখ টিকা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২১, ১৪:৫৯আপডেট : ১০ জুলাই ২০২১, ১৪:৫৯

আগামী আগস্ট মাসে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, দেশে টিকার সমস্যা আল্লাহর রহমতে কেটে গেছে। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। আপনারা শুনে আনন্দিত হবেন, গতকাল (৯ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা চিঠি পেয়েছি। তারা আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজার বায়োএনটেকের আরও ৬০ লাখ টিকা দেবে।

‘আমাদের কাছে চিঠি এসেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে এই টিকা দেশে আসবে’।

একইসঙ্গে চীন থেকেও আরও টিকা আসবে জানিয়ে তিনি বলেন, চীন থেকেও টিকার বড় চালান আসছে, তাদের থেকে আমরা আরও টিকা পাব। সব মিলিয়ে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা বাংলাদেশের হাতে আসবে। 

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম