আজ থেকে ৪ দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ০৮:০০আপডেট : ২০ জুলাই ২০২১, ১৯:৪২

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনার গণটিকা কার্যক্রম। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি থাকবে। ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকার কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা দেওয়ার কার্যক্রম।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানান, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি আবারও টিকা কার্যক্রম চালু হবে। শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খলিলুর রহমান বলেন, ‘রোজার ঈদের মতো এবারের ঈদেও টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ছুটির দিনের মতো ঈদেও টিকা দেওয়া বন্ধ থাকবে।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি