রাতেই দেশে আসছে ২০০ টন অক্সিজেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ২১:৩২আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৩৬

কোভিড-১৯ এর চিকিৎসায় অত্যন্ত জরুরি ২০০ টন মেডিক্যাল অক্সিজেন আজ শনিবার (২৪ জুলাই) রাতেই দেশে প্রবেশ করছে। ভারত থেকে ১০টি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেনের আজ সকালে রওনা দিয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে এসেছে। আজ রাত ১০টার মধ্যে ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

পরে আগামীকাল সকাল নাগাদ এটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম প্রান্তে পৌঁছানোর পরে এ অক্সিজেন খালাস করা হবে বলেও জানান শরিফুল আলম।

এর আগে ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা হিসেবে ভারত সরকারের রেলপথ মন্ত্রণালয়ের প্রথম আন্তঃসীমান্ত অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন ভারত থেকে আগামীকাল (২৫ জুলাই) বেনাপোল পৌঁছাবে।’

এর আগে ঈদের দিন বুধবার ভারত থেকে ১৮০ টন তরলীকৃত অক্সিজেন বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে এসেছে। করোনা পরিস্থিতিতে একটি গ্রিন করিডোর ব্যবহার করা হয়েছে এই আমদানির জন্য। দুই স্থলবন্দরের কর্মকর্তাদের সহায়তায় ঈদের দিন এই অক্সিজেন বাংলাদেশে এসেছিল।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সবার জন্য চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন নিশ্চিতে শক্তিশালী সুশাসন ও বিনিয়োগের আহ্বান
হাসপাতালের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর  
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন