ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও  ব্রুনাইয়ের সুলতানের জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ২১:৪১আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:২২

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ‘আম কূটনীতি’র পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতেও আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ও ব্রুনাইর সুলতান হাসসান আল-বলকিয়াহকে ১ হাজার কেজি করে আম পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ১ হাজার কেজি আম রাষ্ট্রপতির মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত সপ্তাহে হস্তান্তর করা হয়।

রাষ্ট্রপতি সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার এই উপহার গ্রহণ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে ব্রুনাইর সুলতানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী হাসিনা।

উপহারের এই আমগুলো শনিবার ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। আমগুলো সরাসরি ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নিয়ে যাওয়া হয়।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম