ট্রেনে তৃতীয় ধাপে ২০০ মে. টন অক্সিজেন দেশে পৌঁছেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৫:৩০আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৫:৩০

ভারত থেকে রেলপথ হয়ে আরও ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন দেশে এসেছে। আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে বিশেষ ‘অক্সিজেন এক্সপ্রেস’ বাংলাদেশে প্রবেশ করে।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি গতরাতে ভারতের জামশেদপুরে টাটানগর থেকে ছেড়ে আসে। এভাবে আরও তিনটি ট্রেনে ৬০০ মেট্রিক টন তরল অক্সিজেন আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে। এরপর আমদানিকারক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ট্রেনের মাধ্যমে অক্সিজেন নিয়ে আসবে।

উল্লেখ্য, এর আগে গত ২৪ ও ২৮ জুলাইও ২০০ মেট্রিক টন করে তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) নিয়ে অক্সিজেন এক্সপ্রেসের প্রথম ও দ্বিতীয় চালান বেনাপোল রেলওয়ে স্টেশন পৌঁছে। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যের ৪৮০টি এলাকায় তরল অক্সিজেন সরবরাহের জন্য দেশটির রেলওয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন