‘সংসদ সদস্য ও জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব গুরুত্বপূর্ণ স্থাপনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ২৩:৪০আপডেট : ৩১ জুলাই ২০২১, ২৩:৪০

সংস্কার করা আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘সব সংসদ সদস্য ও নির্বাচনি এলাকার জনগণের জন্য পার্লামেন্ট মেম্বার্স ক্লাব একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশের সব ক্লাবের চেয়ে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সবদিক থেকে অনন্য। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যতে এই ক্লাবটি প্রাণবন্ত থাকবে।’

শনিবার (৩১ জুলাই) সংস্কার করা আধুনিক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘যথাযথ আধুনিকায়নের মাধ্যমে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবকে তৈরি করা হয়েছে।’ এ সময় তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রয়োজনে ক্লাবটি ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি,  নসরুল হামিদ বিপু এমপি, জুনাইদ আহমেদ পলক এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, নাহিম রাজ্জাক এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, রুমানা আলী এমপিসহ প্রমুখ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম