করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫৭৭৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৭:৫২আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২০:১৬

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৩৫ জন। এদের নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে মোট মারা গেলেন ২১ হাজার ৩৯৭ জন।

এর আগে গতকাল ২৪৬ জনের মৃত্যুর কথা জানানো হয়। তার আগের দিন (১ আগস্ট) তা ছিল ২৩১ জন। তার আগের দিন (৩১ জুলাই) ছিল ২১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ১৫ হাজার ৯৮৯ জন। তার আগের দিন (১ আগস্ট) তা ছিল ১৪ হাজার ৮৪৪ জন। আর তার আগের দিন শনাক্ত হয়েছিলেন নয় হাজার ৩৬৯ জন।

নতুন ১৫ হাজার ৭৭৬ জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৫৭ হাজার ২৯৭টি আর পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৮ লাখ ৯৯ হাজার ১৬৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৮ লাখ ১৮ হাজার ৭৭০টি আর বেসরকারিভাবে ২০ লাখ ৮০ হাজার ৩৯৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮০ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে পুরুষ ১৪০ জন আর নারী ৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৪ হাজার ৪১৯ জন আর নারী ছয় হাজার ৯৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন চার জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে একজন।

এদের মধ্যে ঢাকা বিভাগের ৭৩ জন, চট্টগ্রাম বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৩২ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১২ জন করে।

২৩৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাড়িতে ১৫ জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম