সিউলে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপরে দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ২০:৫০আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২০:৫০

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে  ‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপরে  চার দিনব্যাপী দ্বিতীয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ইয়াংওয়ান করপোরেশনের সহযোগিতায় এই কোম্পানির সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীটি ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) দূতাবাস থেকে পাঠানো সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এবং ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান সাং কি-হাক ফিতা কেটে যৌথভাবে প্রদর্শনীটির উদ্বোধন করেন।

প্রদর্শনীটি আগামী ৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, ‘এই প্রদর্শনী দক্ষিণ কোরিয়ার বন্ধুপ্রতিম জনগণকে তথা তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর এবং তাঁর রূপকল্প, দর্শন ও মতাদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করবে।’

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কোরিয়ান কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায়  প্রথম আলোকচিত্র প্রদর্শনীটি চলতি বছরের ৯ থেকে ১৩ জুলাই সিউল শহরের প্রাণকেন্দ্র গাংনামের থিও গ্যালারিতে অনুষ্ঠিত হয়।  

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক