সব রেকর্ড ভেঙে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৭:৩৯আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৬৪ জন। এটি এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন।

এর আগে গত ২৭ জুলাই সর্বোচ্চ মৃত্যু ছিল ২৫৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেলেন ২১ হাজার ৯০২ জন এবং শনাক্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৫২২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। এখন পর্যন্ত ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ১২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৫৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৮৭ দশমিক ৪৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৪০ জন পুরুষ এবং নারী ১২৪ জন। এখন পর্যন্ত পুরুষ ১৪ হাজার ৬৮৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ২১৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৮৭ জন, চট্টগ্রামে ৫৬ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৩৫ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ২৩ জন, রংপুরে ১৮ জন এবং ময়মনসিংহে ১০ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৯০ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন এবং বাসায় ১৯ জন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম