ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ২২:১২আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২:১৬

বাজারে দাম কমাতে অবশেষে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি)  ইস্যু করেছে। দেশের ভোমরা ও সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে এ কাঁচামরিচ আমদানি হচ্ছে।

সোমবার (৯ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৯ আগস্ট) ভোমরা স্থল বন্দর দিয়ে দুই ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও ১২টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে এসকল কাঁচামরিচ আমদানি করছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোনা মসজিদ স্থল বন্দর দিয়েও তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করছে। এরমধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং ১৫০ মেট্রিক টন, মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু করছে, যা আগামীকাল ১০ আগস্ট বাংলাদেশে প্রবেশ করবে।

সরকার কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি)  ইস্যু করবে বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

/এসআই/এমএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম