তিনদিনে গণটিকার আওতায় এলো সাড়ে ৪১ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ০০:০৭ আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:১৭

গত ৭ আগস্ট থেকে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়া শুরু হয়। আর শুরুর তিনদিনে মোট টিকা দেওয়া হয়েছে ৪৪ লাখ ৫০ হাজার ১৪৮ ডোজ। এর মধ্যে সাড়ে ৪১ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ৭ আগস্ট টিকা দেওয়া হয়েছে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জন, ৮ আগস্ট  টিকা দেওয়া হয়েছে ৭ লাখ ৪৬ হাজার ২৪৮ ডোজ এবং আজ দেওয়া হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৩৮২ ডোজ। এই তিনদিনে প্রথম ডোজ নিয়েছেন ৪১ লাখ ৬০ হাজার ৮৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পায়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২ হাজার ৭৩৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৩৭ হাজার ৯৫৫ জন।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ হাজার ৬০৬ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৭২ হাজার ৪০৭ ডোজ।

এছাড়া ৬৮ লাখ ৪৪ হাজার ৮৫ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৬ লাখ ৭১ হাজার ৭৬৩ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩২২ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১৯ লাখ ৮ হাজার ৯৫২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৯ লাখ ৮ হাজার ৫৪৯ জনে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০৩ জনকে।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ২ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ৫৬৬ জন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ ডোজ। এরমধ্যে এক ডোজ নিয়েছেন এক কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন। দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্মসহ ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো