দেশে করোনা পরিস্থিতি সন্তোষজনক নয়: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ১৬:৫২আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৬:৫২

দেশে করোনা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘বিভিন্ন পেশার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে; যদিও পরিস্থিতি সন্তোষজনক নয়।’

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন জানান, দেশে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে হবে। বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করার ধারাবাহিতায় আজ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পর্যটন ও বিনোদনকেন্দ্র চালু করতে বলা হয়েছে। ১৯ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ গণপরিবহন চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জীবন জীবিকার কথা বিবেচনা করে সব ধরনের পদক্ষেপই নিচ্ছি। তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হলে ফের বিধিনিষেধ (লকডাউন) দেওয়া হতে পারে। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সরকার দুটি কৌশল অবলম্বন করতে পারে। একটি হলো বিধিনিষেধ বা লকডাউন দেওয়া। অন্যটি হচ্ছে পুরোপুরি ছড়ে দেওয়া। যে কৌশলই নিক না কেন, সবাইকে কিন্তু মাস্ক পরতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় অস্ট্রেলিয়ায় সেনাবাহিনী নামানো হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। আমেরিকায় লকডাউন দেওয়া হয়েছে। কারণ এর আর কোনও বিকল্প নেই। আমাদের এখন স্বাস্থ্যবিধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মাস্ক পরে, শারীরিক দূরত্ব মেনে সবাই তারা তাদের কাজগুলো করবে, সেটিই আমরা প্রত্যাশা করি।’ আমাদের সংক্রামক ব্যাধি আইন আছে, কেউ আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের এই জীবনের মধ্যেই অভ্যস্ত হতে হবে। দুটির সমন্বয় আমাদের করতে হবে। করোনা প্রতিরোধ নিয়ে সরকার যথেষ্ট করেছে। না হলে করোনা সংক্রমণ বিস্ফোরণ ঘটতে পারতো।’

 

 

 

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
সাবেক মন্ত্রী ফরহাদ ও তার স্ত্রীসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ
দুদকের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক প্রতিমন্ত্রী ফরহাদকে 
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম