মেহেরপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫

মেহেরপুরে বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস, নাক-কান-গলা, চর্ম ও যৌন স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। যশোরের আদ-দ্বীন সকিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রাবেজান মঞ্জিলের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ লে. কর্নেল (অব) অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহমেদ, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস সবুর, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।

এসময় মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সরকার গ্রামকে শহর বানানোর কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে মেহেরপুরের প্রতিটি গ্রাম এখন শহর। গ্রামের প্রতিটি রাস্তা পাকা এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।’

শিগগিরই মেহেরপুর সরকারি হাসপাতালে বেড এবং বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীন দেশে প্রথম সরকার গঠিত হয়েছিল এই মেহেরপুরের মুজিবনগর থেকে।’ দেশের প্রথম রাজধানী মেহেরপুরে আদ্-দ্বীন ফাউন্ডেশন নিয়মিত ক্যাম্পের মাধ্যমে দরিদ্র মানুষের চক্ষু ও ডায়াবেটিস সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রসংশার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।

আদ-দ্বীন কর্তৃপক্ষকে মেহেরপুরে স্বাস্থ্য সেবা কার্যক্রম বৃদ্ধি করারও আহ্বান জানান মন্ত্রী।

এসময় আরও বক্তব্য দেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, মেহেরপুরের সিভিল সার্জন মহিউদ্দীন আহমেদ, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস সবুর,  অধ্যাপক আব্দুল মজিদ ও আদ-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো. রবিউল হক প্রমুখ। অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষ রোগী ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংধনু বন্ধু পরিষদের সদস্য মজিবর রহমান। 

পাঁচ শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এছাড়া আরও পাঁচ শতাধিক রোগীকে, ডায়াবেটিস, নাক-কান-গলা ও চর্ম রোগের চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে ৫৭ জন ছানি রোগীকে বাছাই করে অপারেশনের জন্য যশোরে নেওয়া হয়। 

/এসও/ইউএস/
সম্পর্কিত
প্রশাসনে ‘ফ্যাসিস্ট’ সরকারের সহযোগীদের চিহ্নিত করা হচ্ছে: প্রতিমন্ত্রী
সরকারি অফিসগুলোতে শূন্য পদ ৫২১৯২২টি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
সর্বশেষ খবর
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ