বাংলাদেশকে ৩১টি অ্যাম্বুলেন্স দিলো ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৯:২৪আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২০:৪০

বাংলাদেশকে উপহার হিসেবে ৩১টি অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত। একইসঙ্গে প্রায় বিশ টনের মতো মেডিক্যাল সামগ্রীও সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দুরাইসোয়ামি।

এর আগে গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় তিনি ১০৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

বাংলাদেশ-ভারতে যখন করোনার প্রকোপ অনেক বেশি ছিল, তখন বাংলাদেশ রেমডিভিসি-সহ অন্যান্য মেডিক্যাল সামগ্রী ভারতকে উপহার হিসেবে  দিয়েছিল।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম