ডেঙ্গুতে ২৬ মৃত্যু শঙ্কার কারণ: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৫:৪৯ আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৬:৫২

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর তুলনায় মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ ও শঙ্কার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৮ আগস্ট) দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ আশঙ্কার কথা জানান অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

নাজমুল ইসলাম বলেন, ‘ডেঙ্গুর যে পরিস্থিতি তাতে অন্য যেকোনও সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেশি নয়, কিন্তু মৃত্যুর সংখ্যা বেশি। সর্বমোট ২৬ জনের মৃত্যু আমরা রেকর্ড করেছি। যদি রোগীর সংখ্যার দিকে তাকাই তাহলে এই ৬ হাজার ৬৫০ জন রোগীর বিপরীতে ২৬ মৃত্যু, এটি অত্যন্ত শঙ্কার বিষয়। আমরা মনে করি, এ বিষয় নিয়ে সম্মিলিতভাবে সিটি করপোরেশন, স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ যেভাবে কাজ করছে, এই কাজের গতি বাড়িয়ে দিলে খুব সহজেই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।’

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত আগস্ট মাসে ৩ হাজার ৯৯২ জন রোগী শনাক্ত করতে সক্ষম হয়েছি। জুলাই মাসে ২ হাজার ২৮৬ রোগী পেয়েছিলাম। কাজেই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে রোগীর সংখ্যা বেড়ে যায়। এটি আশঙ্কাজনক পর্যায়ে যাতে না যায় সে জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব-কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।’

 

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে অবতরণের পর সৌদিয়ার ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
শাহজালালে অবতরণের পর সৌদিয়ার ফ্লাইটে ধোঁয়া, দ্রুত নামলেন যাত্রীরা
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’
বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস বন্ধ, মালিকরা বলছেন ‌‘নিরাপত্তার সংকট’
সেনাবাহিনী মোতায়েনেরও কোনও সম্ভাবনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সেনাবাহিনী মোতায়েনেরও কোনও সম্ভাবনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন