দুদককে ক্লিয়ার মেসেজ দিয়েছি: মন্ত্রিপরিষদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৯:৫২আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯:৫২

দুর্নীতির বিরুদ্ধে সচিবদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ আগস্ট) সচিবদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা দুর্নীতি দমন কমিশনকে ক্লিয়ার মেসেজ দিয়েছি।’

বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবসভা নিয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী একদম ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং এ  আমরাও দুর্নীতি দমন কমিশনকে ক্লিয়ার মেসেজ দিয়েছি। আমরা বলেছি, আপনাদের কাছে যদি কমপ্লেইন থাকে আপনারা যান। আমরাও সবাইকে বলে দেবো। আজ ই বলে দেওয়া হয়েছে। যার যার সেক্টরের বিষয় তারাই দেখবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও পয়েন্টআউট করেছেন এগুলো সচিবদের দায়িত্ব। কারণ, সচিবরাই এর প্রিন্সিপাল অফিসার। সুতরাং, যদি ইমমর‌্যাল প্র্যাকটিস হয়, মিসইউজ হয়, অবহেলা হয় তাহলে সেগুলো প্রত্যেক সচিবকেই দেখতে হবে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি অবশ্যই কার্যকর করা হবে বলেও জানিয়েছেন সচিব। তিনি বলেন, ‘অবশ্যই এটি কার্যকর করা সম্ভব হবে। মঙ্গলবারও (১৭ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনা করেছেন, তবে তা  ভিন্ন গ্রাউন্ডে।’

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, আজকের সভায় একজন ছাড়া সব সচিব উপস্থিত ছিলেন। সভায় ১৭ জন সচিব বক্তব্য রেখেছেন। ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের  জ্বর থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। সভায় ১৩টি এজেন্ডা ছিল বলেও জানান কেবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি 
উপদেষ্টাদের দফতর বন্টন: কৃষিতে নজরুল ইসলাম, রিজভী পেলেন শিল্প
সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ